Teen Spirit মিডিয়া

মার্চ 8, 2008

মিডিয়া প্লেয়ার হিসেবে / গান শোনার জন্য কি ব্যবহার করেন?

Teen Spirit মিডিয়া প্লেয়ার নিয়ে কিছু পেচাল পাড়ি। এর অনেক গুলো সুবিধা আছে
১। ফ্রি
২।নিজে নিজে আর্টিষ্টের বায়োগ্রাফি নামাতে পারে। সেই সাথে এলবামের ছবি , আর্টিষ্ট এর ছবি, এলবাম এর ডিটেইলস ইত্যাদি।
৩। গানের নাম আর এলবাম বা আর্টিষ্টের নাম ঠিক থাকলে লিরিক্স নামাতে পারে।
৪।আপনি আপনার পিসির গান গুলা নিয়ে কুইজ গেম খেলতে পারবেন।
৫।সার্চ অপশনটা খুব কাজের

ওয়েব সাইট : http://www.artificialspirit.com/
ডাউন লোড লোকেশন: http://www.artificialspirit.com/tssetup.exe
আগেই বলে রাখি এই প্লেয়ারটা শুধু গান শোনার জন্যই উপযোগি ভিডিও গান বা অন্যকিছুর
জন্য তেমন ভাল জিনিস না ।আর এটা মিডিয়া প্লেয়ার এর উপর দিয়ে চলে।


Maxton Browser

জানুয়ারি 22, 2008

গতকাল ব্রাউজারটা নামায়েত আমি অবাক ব্রাউজারটা এত সহজেআর এত ভাবে কাষ্টমাইজ করা যায় যা বলার বাইরে। সবদিক দিয়েই ভাল লাগছে ব্রউজারটা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। সাইজ মাত্র ২.৮৮ মেগা
লিঙ্ক : http://maxthon.cachefly.net/mx_2.0.7.1245.exe

ছিবি :


ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

ডিসেম্বর 26, 2007

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এর কিছু ছবি।

বাকি গুলো ফ্লিকারে আছে লিঙ্ক

http://www.flickr.com/photos/11573470@N03


ছবি থেকে লেখা।

ডিসেম্বর 16, 2007

ভাবুনত যোদি একটা ছবি হতে ছবিটিকে লেখায় পরিনত করা যায় তবে কেমন হবে। দারুন তাইনা।এর জন্য আপনার পিসিতে থাকতে হবে Microsoft Office 2007. এর On Note নামক এ এডিটর দিয়ে প্রথমে ছবিটিকে One Note এ ইনসার্ট করুন এর পর ছবিতে Right button click করে Recognize text from picture অপশনে ক্লিক করুন । এবার একটি খালি জায়গায় Paste বাটন চাপুন দেখন মজা পুরো ছবিটা টেক্সট হয়ে গেছে।


গুগল সার্চ টিপস

অক্টোবর 29, 2007

সার্চ ইঞ্জিন জগতে গুগলের নাম অনন্য। একে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। যেকোন বিষয়ের উপরই অনুসন্ধান করলে গুগল হাজার হাজার ফলাফল প্রদান করে। তখন এই বিশাল তথ্যভান্ডার থেকে প্রয়োজনীয় তথ্য খুজে পাওয়াই মুশকিল হয়ে পড়ে। তবে কিছু উপায় রয়েছে যেগুলো প্রয়োগ করলে অনাকাঙ্খিত ফলাফল কমে আসবে। যেমন-

১. যে বিষয়টি সার্চ করতে হবে, প্রয়োজনে সে বিষয় সম্পর্কিত একাধিক কীওয়ার্ড ব্যবহার করুন, এতে সঠিক বিষয় খুজে সুবিধা হবে।
২. গুগল কেস সেনসিটিভ নয়। অথ্যাৎ google, Google, GoOgle ইত্যাদি একই ধরনের ফলাফল দিবে।
৩. গুগল সাধারণত what, how, where, is, of ইত্যাদি শব্দ এবং যেকোন সিঙ্গেল character ইগনর (অগ্রাহ্য) করে। কিন্তু আপনি প্রয়োজনে এসব শব্দ/অক্ষর ব্যবহার করতে পারেন, তবে সেজন্য সে শব্দ বা অরের আগে + চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন, +what +is capital of Bangladesh। মনে রাখবেন, + চিহ্নের আগে অবশ্যই একটি স্পেস থাকতে হবে এবং পরে কোন স্পেস রাখা যাবে না।
৪. Phrase search এর জন্য quotation mark ব্যবহার করুন। যেমন- “river of Bangladesh” phrase দিয়ে সার্চ করলে “river of Bangladesh” হুবহু রয়েছে গুগল শুধুমাত্র সেইসব রেজাল্ট দেখাবে। এতে আপনার সার্চ রেজাল্ট অনেক কমে আসবে। ফলে সঠিক জিনিস খুঁজে পেতে সুবিধা হবে।
৫. যদি এমন হয় আপনি আপনার সার্চ রেজাল্টে কোন বিষয় যোগ/বাদ দিতে চান সেক্ষেত্রে +(প্লাস) এবং – (মাইনাস) চিহ্ন ব্যবহার করতে পারেন। যেমন- outsourcing Bangladesh –India
৬. গুগল সার্চ বক্সে কোন কীওয়ার্ড লিখে I’m Feeling Lucky বাটনে কিক করলে গুগল আপনাকে কোন সার্চ রেজাল্ট প্রদর্শন না করে প্রাপ্ত রেজাল্টের প্রথম সাইটে সরাসরি আপনাকে নিয়ে যাবে। Failure লিখে এই বাটনে ক্লিক করলে আগে বুশের ওয়েবসাইট আসত